×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৩
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জনগণের প্রতি অঙ্গীকার পূরণে সরকারি কর্মকর্তাদের তৎপর হবার আহবান শিল্পমন্ত্রীর

নিউজ ডেস্ক:- জনগণের প্রতি অঙ্গীকার পূরণে সরকারি কর্মকর্তাদের আরো তৎপর হবার আহবান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শিল্পমন্ত্রী আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের (২০১৯-২০) অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান।
তিনি বলেন, সরকারের ভিশন, মৌলিক পরিকল্পনা ও নীতিসমূহের আলোকে উন্নয়ন কার্যক্রম গ্রহণ এবং সেগুলো বাস্তবায়ন করার যে দায়িত্ব সরকারি কর্মকর্তাদের ওপর রয়েছে সে দায়িত্ব পালনে কোন ধরনের অবহেলা ও দুর্নীতি মেনে নেওয়া হবেনা।
শিল্পসচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।এছাড়া মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা-দারিদ্রমুক্ত ও উন্নত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।সেই স্বপ্ন বাস্তবায়ন করা সবার দায়িত্ব। তিনি এসময় জনগণের প্রতি দায়িত্ব পালনকালে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
কামাল আহমেদ মজুমদার তার বক্তৃতায় প্রতিটি প্রকল্প এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করে ডিজিটাল প্রক্রিয়ায় প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য একটি পৃথক প্রকল্প গ্রহণ করার নির্দেশনা দেন।
প্রকল্প পরিচালকদের বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিক অবস্থানের নির্দেশনা প্রদান করে তিনি বলেন,যেসকল সরকারি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হ্রাস পেয়েছে সেগুলোর আধুনিকায়নের মাধ্যমে পূর্ণ উৎপাদন ক্ষমতাকে কাজে লাগাতে হবে। মানসম্পন্ন পণ্য উৎপাদন করে লোকসান থেকে বেরিয়ে লাভজনক শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হতে হবে। বার বার টেন্ডারের মাধ্যমে সময় ও অর্থের অপচয় না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহবান জানান শিল্প প্রতিমন্ত্রী।
রোজায় বিএসটিআই পরিচালিত ভেজালবিরোধী অভিযান জনগণের প্রশংসা কুড়িয়েছে উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বছরজুড়ে এ ধরণের অভিযান পরিচালনা করারও নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat