×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৬
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রেন দুর্ঘটনায় রেল বিভাগের কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : রেলমন্ত্রী

নিউজ ডেস্ক:-রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ট্রেন দুর্ঘটনায় রেল বিভাগের কারো গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সকাল ৯টার দিকে দুর্ঘটনায় আহতদের দেখতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা বলেন।

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ১০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন রেলমন্ত্রী। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী দুর্ঘটনার নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন। এ ছাড়া দুর্ঘটনার পর যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘এই দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোনো ধরণের ত্রুটি বা গাফিলতি হয়েছে কি না তা দেখা হবে। তদন্তে প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে।’

এর আগে বুধবার ভোরে ঢাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনে সিলেটে এসে পৌঁছান তিনি। দুপুরে তিনি দুর্ঘটনা স্থল বরমচাল এলাকা পরিদর্শন করবেন। তিনি কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যাবেন।

উল্লেখ্য, গত রবিবার রাত পৌনে ১২টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালে বড়ছড়া খালের উপর ব্রিজ অতিক্রম করার সময় আন্তঃনগর ‘উপবন’এক্সপ্রেস ট্রেনের পাঁচটি বগি ছিটকে পড়লে ঘটনাস্থলেই চারজন নিহত ও দুইশতাধিক যাত্রী আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat