×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৬
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকার জাতীয় সকল মহাসড়ক ৪ লেনে উন্নীত করার পদক্ষেপ নিয়েছে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক:-সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পর্যায়ক্রমে দেশের জাতীয় সকল মহাসড়ক ৪ লেনে উন্নীত করার পদক্ষেপ নিয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের শহীদুজ্জামান সরকারের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে দেশে প্রায় ৩ হাজার ৯০৭ কিলোমিটার জাতীয় মহাসড়ক রয়েছে। জাতীয় মহাসড়কগুলোর পর চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে আঞ্চলিক ও জেলা মহাসড়কও ৪ লেনে উন্নীত করা হবে।
তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় দেশে বর্তমানে জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কের পরিমাণ ২১ হাজার ৫৯৫ দশমিক ৪৯৩ কিলোমিটার। এর মধ্যে আঞ্চলিক মহাসড়ক প্রায় ৪ হাজার ৪৮৩ কিলোমিটার ও জেলা মহাসড়ক ১৩ হাজার ২০৭ কিলোমিটার।
তিনি বলেন, এর মধ্যে সাব-রিজিওনাল রোড ট্রান্সপোর্ট প্রজেক্ট প্রিপারেটরী ফ্যাসিলিটিজ’ শীর্ষক কারিগরি সহায়তাপুষ্ট প্রকল্পের আওতায় সারাদেশে ১ হাজার ৭৫২ কিলোমিটার জাতীয় মহাসড়কের উভয় পাশে সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে এর সম্ভাব্যতা যাচাইসহ বিস্তারিত নকশা প্রণয়ন করা হচ্ছে। এছাড়া ৮টি মহাসড়ক করিডোরে ৫৯০ কিলোমিটার মহাসড়ক ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা রেখে ২ থেকে ৪ লেনে উন্নীত করার সমীক্ষা ও নকশা প্রণয়নের কাজ চলছে। এ স্টাডি সমাপ্তির পর বিনিয়োগের ভিত্তিতে বাস্তব কাজ শুরু করা হবে।
মন্ত্রী বলেন, ইতোমধ্যে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনংিহ জাতীয় মহাসড়ক ৪ লেনে উন্নীত করা হয়েছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে সার্ভিস লেনসহ ৪ লেনে উন্নয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক এবং এলেঙ্গা- হাটিকমরুল- রংপুর মহাসড়ক উভয় পাশে সার্ভিস লেনে উন্নয়নের কাজ শুরু করা হবে।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কসমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার উদ্দেশ্যে ১০টি সড়ক জোনভিত্তিক ১০টি গুচ্ছ প্রকল্প চলমান রয়েছে। একইভাবে জেলা মহাসড়কসমূহ উন্নয়নের লক্ষ্যে ১০টি গুচ্ছ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat