×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ১০৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ বছরেই দেশে ৫০০ আইসিইউ স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-চলতি বছরেই দেশের হাসপাতালগুলোতে জরুরি ভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে বর্তমানে পর্যাপ্ত ইনসেফটিভ কেয়ার ইউনিট (আইসিইউ) না থাকায় অস্বচ্ছল মানুষদের উন্নত চিকিৎসার ব্যয়ভার বহনে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। একারণেই দেশের হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহষ্পতিবার রাজধানীর একটি হোটেলে ক্রিয়েটিভ মিডিয়া আয়োজিত স্বাস্থ্যসম্মত জীবন, কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা এবং স্কুলে স্বাস্থ্য শিক্ষা বিষয়ের প্রচারণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ কেন্দ্রে প্রতিদিন গড়ে ৪০-৫০ হাজার টাকার মতো ব্যয় করতে হয়। এই পরিমান অর্থ যোগান দেয়া দেশের সাধারণ মানুষের পক্ষে ভীষণ কষ্টকর ব্যাপার। একারণে এবছরেই দেশের হাসপাতালগুলোতে জরুরিভিত্তিতে প্রায় ৫০০টি আইসিইউ স্থাপন করা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের লাইফ স্টাইল অ্যান্ড হেলথ এডুকেশন ও প্রোমোশনের লাইন ডাইরেক্টর ডা. মো. এহসানুল কবির, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবির প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat