×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অতিরিক্ত জেলা জজদের গাড়ি দেয়া হবে : আইনমন্ত্রী

নিউজ ডেস্ক:-আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজদেরক গাড়ি প্রদান করা হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার আব্দুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে জেলা জজদের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে ৪৬ জন জেলা ও দায়রা জজ/সমমর্যাদার বিচারককে ৪৬টি গাড়ির চাবি হস্তান্তর করা হয়।
আইনমন্ত্রী বলেন, এবার যে সব গাড়ি ক্রয় করা হয়েছে তার সবগুলো ব্রান্ড নিউ গাড়ি। গাড়িগুলো তিনি যত্ন সহকারে ব্যবহারের পরামর্শ দেন।
তিনি বলেন, ২০১৮-২০১৯ অর্থ বছরে ৩৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৩২০ টাকা ব্যয়ে ১০৯ টি সিডান কার এবং ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে।
আনিসুল হক বলেন, এগুলোর মধ্যে জেলা ও দায়রা জজ/ সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ৪৬টি কার ক্রয় করা হয়েছে যার প্রতিটির মূল্য ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৫ টাকা। অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জন্য ৬২টি কার ক্রয় করা হয়েছে যার প্রতিটির মূল্য ২৯ লাখ ৫৯ হাজার টাকা।
তিনি আরো জানান, এছাড়া ৬৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের জন্য একটি কার এবং ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ছয়টি জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে।
এ সময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব গোলাম সারোয়ার, যুগ্ম সচিব হাবিবুর রহমান, সলিসিটর জেসমিন আরা, নিবন্ধন অধিদপ্তরের মহা পরিদর্শক খান মো. আব্দুল মান্নান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat