×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজেদের ষষ্ঠ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৫ রানের বড় জয় পেয়েছে ভারত

স্পোর্ট ডেস্ক:-নিজেদের ষষ্ঠ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৫ রানের বড় জয় পেয়েছে ভারত। ২৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেননি ক্যারিবিয়ানরা। মাত্র ৩৪ ওভার ২ বলে ১৪৩ রানে অলআউট হওয়ার মধ্য দিয়ে সাত ম্যাচের পাঁচটিতেই হারলো ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পক্ষে মোহাম্মদ সামি চার উইকেট এবং বুমরাহ ও চাহাল তুলে নিয়েছেন দুটি করে উইকেট।

এর আগে আজ বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে কোহলি ও ধোনির অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেটে ২৬৮ রানের সংগ্রহ পায় ভারত।

জবাবে খেলতে নেমে দলীয় ১০ রানের মাথায় ক্রিস গেইলকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ৬ রানে মোহাম্মদ সামির বলে কেদার যাদবের হাতে ক্যাচ দেন এই ব্যাটসম্যান। ১৬ রানের মাথায় সাই হোপ আউট হলে চাপে পড়ে ক্যারিবিয়ানরা। এরপর নিকোলাস পুরান ও সুনিল এমব্রিশ মিলে ৫৫ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে উঠছিলেন ভালোভাবেই। হার্দিক পাণ্ডিয়ার বলে এমব্রিশ এলবিডব্লিউ হলে ভাঙন শুরু হয় ক্যারিবিয়ান ইনিংসে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারকা ব্যাটসম্যান ঠাঁসা দলটি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে ক্যারিবিয়ানরা।

প্রথমে ব্যাটে নেমে দলীয় ২৯ রানে ভারতের প্রথম উইকেটের পতন হয়। কেমার রোচের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। দলীয় ৯৮ রানে উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুলকে ফেরান জেসন হোল্ডার। এরপর দলীয় ১২৬ রানে বিজয় ও ১৪০ রানে কেদার যাদবের উইকেট তুলে নেন রোচ। তবে বড় ইনিংসের পথেই হাঁটছিলেন কোহলি। ৮২ বল থেকে ৮টি চারের মারে করেছেন ৭২ রান করা কোহলিকে ফিরিয়ে ইনিংসকে আর বড় হতে দেননি হোল্ডার। এরপর ধোনি ও হার্দিক পাণ্ডিয়া ৭০ রানের জুটি গড়ে দলীয় স্কোর আড়াইশ পার করেন। শেলডন কটরেলের বলে ফ্যাবিয়ান অ্যালেনে হাতে ক্যাচ দেয়ার আগে ৩৮ বল থেকে ৪৬ রান করেন তিনি। কিছুটা ধীরগতিতে শুরু করলেও শেষ দিকে হাফসেঞ্চুরি করে ভারতের স্কোরকে ২৬৮ রানে নিয়ে যেতে সক্ষম হন ধোনি। শেষ পর্যন্ত ৬১ বল থেকে ৫৬ রান করে অপরাজিত থাকে এই উইকেটরক্ষক। কেমার রোচ তিনটি এবং শেলডন কটরেল ও জেসন হোল্ডার দুটি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat