×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-৩০
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘বৈঠকের ব্যাপারে কিম খুবই আগ্রহী’ : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:- কোরীয় উপদ্বীপ বিভক্তকারী বেসামরিক এলাকায় (ডিএমজেড) কুশল বিনিময়ের জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে আমন্ত্রণের একদিন পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন, উন তাঁর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে ‘অত্যন্ত আগ্রহী’।
সিঙ্গাপুর ও হ্যানয়ে বৈঠকের পরে তৃতীয় দফায় দুই নেতার সম্ভাব্য মুখোমুখি বৈঠক প্রসঙ্গে ট্রাম্প সাংবাদিকদের বলেন,“আমরা বিষয়টি দেখবো।বৈঠকের ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী। আমরা সে লক্ষ্যে কাজ করছি।”
কিম আমন্ত্রণ গ্রহণ করলে মাত্র কয়েক মিনিটের জন্য দুই নেতার এই বৈঠক হতে পারে একথা উল্লেখ করে ট্রাম্প বলেন,“এই বৈঠক অত্যন্ত সংক্ষিপ্ত হবে তবে এটিই যথেষ্ট, করমর্দন মানে অনেক কিছু।”
তিনি ব্যবসায়ী নেতাদের বলেন, ডিএমজেডে বৈঠকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন তার সঙ্গে থাকবেন।
জাপানে জি২০ সম্মেলনে ট্রাম্প কিমকে আকস্মিক এই আমন্ত্রণ জানিয়ে টুইট করেন যে দুই কোরিয়া বিভক্তকারী সীমান্তে সংক্ষিপ্ত এই বৈঠকও কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat