×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৮
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমি সম্পর্কিত আইন সংস্কার হচ্ছে : ভূমিমন্ত্রী

নিউজ ডেস্ক:-ব্রিটিশ আমলের ভূমি বিষয়ক আইন পর্যায়ক্রমে যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, ‘নতুন আইন তৈরির পাশাপাশি পুরনো আইন সংস্কার করার মাধ্যমে ভূমি সেবা আরও গতিশীল করার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’
আজ সোমবার রাজধানীর কাঁটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১ তম বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, সরকার দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যায়ের ভূমি অফিসের কর্মকান্ড পরিবীক্ষণ করার পাশাপাশি আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। দুর্নীতির প্রমাণ পেলেই আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই এর সভাপতিত্বে ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী বক্তব্য রাখেন।
মাক্ছুদুর রহমান পাটওয়ারী বলেন, গতিশীল ও জনবান্ধব ভূমি সেবা প্রদান করাই ভূমি মন্ত্রণালয়ের বর্তমান লক্ষ্য এবং মাঠ পর্যায়ে তা বাস্তবায়িত করার গুরুদায়িত্ব আপনাদের। ভূমি ব্যবস্থাপনার সবচাইতে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে স্বচ্ছতা আপনারা দায়িত ¡পালন করার সময় এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্বারোপ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat