×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন অভিনেত্রী কঙ্গনা রানাউত


বিনোদন ডেস্ক:- বলিউড কুইন কঙ্গনা রানাউতকে যেন বিতর্ক পিছু ছাড়তেই চাইছে না। এবার আসন্ন ছবি ‘জাজমেন্টাল হ্যায় কিয়া’র ‘ওয়াকরা সোয়াগ’ গানের টিজার লঞ্চ অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ালেন এ অভিনেত্রী।

আর সব অনুষ্ঠানের মতোই সাংবাদিকদের সঙ্গে আলাপের মাধ্যমেই শুরু হয় অনুষ্ঠানটি। তবে এরই মাঝে এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন কঙ্গনা।

কঙ্গনার অভিযোগ, ‘মণিকর্নিকা : দ্য কুইন অব ঝাঁসি’ ছবিটি মুক্তির আগে টানা তিন ঘণ্টা ধরে কঙ্গনার সাক্ষাৎকার নিয়েছিলেন ওই সাংবাদিক। পরে তাঁর বিরুদ্ধে, তাঁর ছবির বিরুদ্ধে  বাজে প্রচার করেন তিনি। তাঁর ছবিকে ও তাঁকে ‘উগ্র জাতীয়তাবাদী’ তকমা দিয়েছিলেন ওই সাংবাদিক।

কঙ্গনার অভিযোগের পরই তাঁর সঙ্গে ওই সাংবাদিকের তর্ক বাঁধে। পুরো ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন ঘটনাস্থলে উপস্থিত একতা কাপুর, রাজকুমার রাওসহ অন্যরা। বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করেন ঘটনাস্থলে উপস্থিত সিনেমার জনসংযোগের দায়িত্বে থাকা এক নারী। তবে তাতে পরিস্থিতি আরো খারাপ হয়। পরে একতা কাপুর ও রাজকুমার রাও বিষয়টি সামাল দেন।
তবে এই প্রথম নয়, কঙ্গনার আক্রমণের মুখে পড়েছেন এমন বলিউড তারকার উদাহরণও বহু রয়েছে। আলিয়া ভাট, রণবীর কাপুর, অজয় দেবগন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনসহ বহু তারকাই কঙ্গনার রোষানলে পড়েছেন। সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat