×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৭-১০
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছয় রানে তিন উইকেট নেই ভারতের

স্পোর্ট ডেস্ক:-  ২৩৯ রানে থেমে যখন মাঠ ছাড়ছিলেন স্যান্টনার ও বোল্ট তখন ওল্ড ট্রাফোর্ডে তুমুল হর্ষধ্বনি। পুরো স্টেডিয়ামটায় ভারতের সমর্থকদের উল্লাস। আধা ঘণ্টার মধ্যে সেই উল্লাস পরিণত হল সুনসান নীরবতায়। প্রথম চার ওভারে স্কোরটা দেখুন, ছয় রানে তিন উইকেট নেই।ফিরে গেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও কে এল রাহুল। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত ধুঁকছে কিউইদের বিরুদ্ধে। বোল্ট আর হেনরি মিলে রীতিমতো তছনছ করে দিয়েছেন ভারতের টপঅর্ডার।ছয় ওভার শেষে ভারতের রান তিন উইকেটে ১০ রান।এমন একটি প্রত্যাবর্তন সম্ভবত অধিনায়ক কেন উইলিয়ামসনও আশা করেননি। এভাবেও ম্যাচে ফিরে আসা যায়। অথচ গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচ আর আজ বুধবারের রিজার্ভ ডেতেও নিউজিল্যান্ডের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক।আট উইকেট হারিয়ে ২৩৯ রান করে নিউজিল্যান্ড।গতকাল মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ইনিংসের ৪৭তম ওভারে শুরু হয় বৃষ্টি। ভারতের পেসার ভুবনেশ্বের কুমার ওই ওভারের প্রথম বলটি করার পরই ম্যাচ বন্ধ করে দেন আম্পায়াররা। এরপর তিন ঘণ্টা পেরিয়ে গেলেও বাংলাদেশ সময় রাত ১১টা ১০ মিনিট পর্যন্ত ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ফলাফল—রিজার্ভ ডে-তে গড়ায় ম্যাচটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat