×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৩
  • ৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শুরু হচ্ছে ‘আগুন’, ব্যস্ত সময় পার করছেন পরিচালক খোকন

বিনোদন ডেস্ক:- শাকিব খানের নিজের প্রযোজনার চলচ্চিত্র ‘ফাইটার’, দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্র ‘আগুন’। এই ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরিচালক বদিউল আলম খোকন। আগামী বৃহস্পতিবার এফডিসি শুভ মহরতের মধ্য দিয়ে শুরু হচ্ছে ‘আগুন’।এ বিষয়ে খোকন বলেন, “আমরা আগামী বৃহস্পতিবার এফডিসিতে শুভ মহরতের মধ্যে দিয়ে শুরু করছি ‘আগুন’ চলচ্চিত্রের কাজ। মহরতে উপস্থিত থাকবেন শাকিব খান, মিতু, ছবির প্রযোজন ও শিল্পী কলাকুশলীরা। তারপর আমরা ছবির শুটিং শুরু করব।”খোকন আরো বলেন, “শাকিব খানকে নিয়ে আমি বহু চলচ্চিত্র উপহার দিয়েছি। সব চলচ্চিত্রই দর্শক প্রিয়তা পেয়েছে।  ‘আগুন’ গল্প নির্ভর অ্যাকশন চলচ্চিত্র, আশাকরি এই ছবিটিও দর্শক পছন্দ করবেন। আমি প্রযোজনা প্রতিষ্ঠান দেশ বাংলা মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিতে চাই। কারণ চলচ্চিত্রের এমন সময় তারা একাধিক চলচ্চিত্র নির্মাণ করছে।”এর আগে ২০১৪ সালে তারা প্রথম প্রযোজনা করে বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্য সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।‘আগুন’ ছবিতে শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করবেন নবাগত জাহারা মিতু। ২০১২ সালে মিতু বিজিএমইএ ইয়োলো ফ্যাশন ফেস্ট বিজয়ী হন। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর  প্রযোগিতার প্রথম রানার আপ। ‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ বিজয়ী হয়েছিলেন মিতু। পরে দিল্লিতে অনুষ্ঠিত ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি।চলচ্চিত্রের আগে মিতু একাধিক মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও উপস্থাপনা করেছেন। শাকিব খান, মিতু ছাড়াও ছবিতে অভিনয় করছেন আমিন খান ও মৌসুমী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat