×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৫
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তিস্তার পানি কমেছে

নিউজ ডেস্ক:- নীলফামারী জেলায় তিস্তার পানি কমেছে। আজ সোমবার দুপুর ১২টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৫ সেণ্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়। ওই পয়েন্টে নদীর পানির বিপদসীমা ৫২ দশমিক ৬০ সেণ্টিমিটার।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রমতে, ভারী বর্ষণ ও উজানের ঢলে গত বৃহস্পতিবার তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। সেদিন তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ২৮ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। শুক্রবার ২০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সন্ধ্যায় পানি বেড়ে বিপদসীমার ৪২ সেণ্টিমিটার উপরে ওঠে। শনিবার সকালে সেখানে আরো পানি বেড়ে ৫০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। সেদিন বিকেল থেকে পানি কমতে শুরু করলে রোববার বিকেলে বিপদসীমার ২০ সেণ্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সোমবার দুপুর ১২টায় নদীর পানি বিপদসীমার ১৫ সেণ্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হয়।
তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গয়াবাড়ি ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত ১৫ টি চর গ্রামের প্রায় ২০ সহ¯্রাধিক পরিবার বন্যাকবলিত হয়ে পড়ে। সোমবার ঢলের পানি কমায় কিছুটা স্বস্তি ফিরে এসব পরিবারের মাঝে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারেজের সব কটি (৪৪টি) গেট খুলে রেখে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat