×
ব্রেকিং নিউজ :
হাভার্টজের শেষ মুহূর্তের গোলে স্পোর্টিংকে হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল বিজয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের মধ্যে এলো ব্যবসায়ীর সঙ্গে তৃষার বিয়ের খবর সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৯

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন। এই ভূমিধসের পর থেকে ২২ জন নিখোঁজ রয়েছে।
সরকারী নিউজ এজেন্সি সিনহুয়া স্থানীয় জরুরি উদ্ধার কর্মীদের বরাত দিয়ে জানায়, গুইঝু প্রদেশের সুইচেং জেলায় শনিবার রাতে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবারের ওই ভূমিধসে পুরো কাদার প্রবাহে ২১টি বাড়ি ঢেকে গেছে। রাষ্ট্রীয় ব্রডকাস্টার সিসিটিভি’র ফুটেজে দেখা যায় উদ্ধার কর্মীরা চাপা পড়া লোকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।এখানে দুইটি শিশু এবং শিশুসহ এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সিনহুয়া জানায়,স্থানীয় একটি স্কুলে জরুরি মেডিকেল সার্ভিস চালু করা হয়েছে এবং উদ্ধার কেন্দ্র স্থাপন করা হয়েছে।সরকার অনুসন্ধান ও উদ্ধার তৎপরতার জন্য ৩০ মিলিয়ন ইউয়ান (৪.৩৫ মিলিয়ন ডলার) বরাদ্দ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat