×
ব্রেকিং নিউজ :
উপসাগরীয় অঞ্চল সফরে স্টারমার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’: ট্রাম্প হাভার্টজের শেষ মুহূর্তের গোলে স্পোর্টিংকে হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল বিজয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের মধ্যে এলো ব্যবসায়ীর সঙ্গে তৃষার বিয়ের খবর সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৯
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এক আফ্রিকান-আমেরিকান কংগ্রেস সদস্যর ওপর ‘বর্ণবাদী আক্রমণ’ চালানোর অভিযোগ করেছেন। ট্রাম্প শনিবার টুইটারে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য এলাইজা কামিংসের সমালোচনা করেছেন। ট্রাম্প কামিংসের নির্বাচনী এলাকা কৃষ্ণাঙ্গ অধ্যুষিত বাল্টিমোরকে ‘ইঁদুর-উপদ্রুত নোংরা’ এলাকা হিসেবে অভিহিত করেন। খবর বিবিসির।হাউস অব রিপ্রেজেন্টেটিভের ওভারসাইট কমিটির চেয়ারম্যান কামিংস যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের শরণার্থীদের নিয়ে মার্কিন প্রশাসনের পদক্ষেপগুলোর সমালোচনা করায় মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘দুর্বৃত্ত’ হিসেবেও অ্যাখ্যা দেন। প্রতিনিধি পরিষদের ওভারসাইট অ্যান্ড রিফর্ম কমিটি মূলত করদাতাদের অর্থের অপচয়, জালিয়াতি ও অপব্যবহার হচ্ছে কি না, তার তদারকি করে। কামিংস সম্প্রতি শরণার্থীদের আটক কেন্দ্রগুলোর পরিচালনাসহ ট্রাম্প প্রশাসনের বেশকিছু নীতি নিয়ে তদন্তের সূচনা করেছিলেন।

সমালোচনার মুখে ট্রাম্প অবশ্য তার সুর কিছুটা নরমও করেছেন। পরের দিকে টুইটারে তিনি লিখেছেন, তদারকির নামে তিনি (কামিংস) নিরীহ মানুষকে আঘাত দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat