×
ব্রেকিং নিউজ :
তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস উপসাগরীয় অঞ্চল সফরে স্টারমার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’: ট্রাম্প হাভার্টজের শেষ মুহূর্তের গোলে স্পোর্টিংকে হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৬
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক মুশফিক সুনামগঞ্জ থেকে উদ্ধার

ঢাকার গুলশান থেকে অপহৃত মোহনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মুশফিকুর রহমানকে সুনামগঞ্জের গৌবিনপুর গ্রাম থেকে মঙ্গলবার ভোরে উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে সুনামগঞ্জ-সিলেট সড়কের গৌবিনপুর এলাকায় বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে দৌড়চ্ছিলেন মুশফিক। এসময় গ্রামের মসজিদের ইমাম তাকে আশ্রয় দিয়ে এলাকাবাসী ও সদর থানার পুলিশকে খবর দেন। পরে সদর থানার এসআই জিন্নাতুল ইসলাম ও মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি কুলেন্দু শেখর দাস তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

সাংবাদিক মুশফিকুর রহমানের শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে বলে জানিয়েছেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে মোটরসাইকেলে মিরপুরে বাসায় ফেরার পথে নিখোঁজ হন মোহনা টেলিভিশনের প্রধানমন্ত্রী বিটের সিনিয়র রিপোর্টার ও যুগ্ম বার্তা সম্পাদক মুশফিকুর রহমান। এ ঘটনায় নিখোঁজ সাংবাদিকের মামা এজাবুল হক বাদী হয়ে গুলশান থানায় একটি জিডি করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat