×
ব্রেকিং নিউজ :
ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস উপসাগরীয় অঞ্চল সফরে স্টারমার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’: ট্রাম্প
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৬
  • ৪৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রচার মাধ্যমের শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের আইন অনুযায়ী সম্প্রচার মাধ্যমে পরিপূর্ণ শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে গণমাধ্যমের স্বার্থে নানা পদক্ষেপ হাতে নিয়েছি। এসব পদক্ষেপ গণমাধ্যমে পরিপূর্ণ শৃঙ্খলা ফিরিয়ে আনবে।’
মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকোর নেতৃবৃন্দের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের আইন প্রয়োগের ফলে সম্প্রচার ক্ষেত্রে অনেকটা শৃঙ্খলা ফিরে এসেছে। আইন বহির্ভুতভাবে বিদেশী চ্যানেলে বিজ্ঞাপন সম্প্রচার পুরোপুরি বন্ধ না হলেও অনেক কমে এসেছে।
গুজব তৈরির অপচেষ্টার বিরুদ্ধে গণমাধ্যম জোরালো ভূমিকা রেখেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ডেঙ্গু সচেতনতায় ব্যাপক প্রচারণা অব্যাহত রাখাতে গণমাধ্যমের মালিকদের প্রতি আহ্বান জানান।
বৈঠকে তথ্য সচিব আবদুল মালেক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন অর রশিদ, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবুসহ অ্যাটকো নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat