×
ব্রেকিং নিউজ :
ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস উপসাগরীয় অঞ্চল সফরে স্টারমার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’: ট্রাম্প
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৬
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে নিখোঁজ তিন জেলে জীবিত অবস্থায় উদ্ধার নৌবাহিনীর

বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল থেকে ৯ কিলোমিটার দূরে নিখোঁজ হওয়া একটি মাছ ধরার বোট থেকে জীবিত অবস্থায় তিন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। আজ মঙ্গলবার সকালে নৌবাহিনী জাহাজ নির্মূল তাদেরকে উদ্ধার করে। বঙ্গোপসাগরে পরিচালিত নিয়মিত টহল ‘অপারেশন প্রতিরোধ’ এ থাকাকালে বানৌজা নির্মূল কুতুবদিয়া লাইট হাউজ হতে ৯ কিলোমিটার অদূরে একটি মাছ ধরার বোটকে ভাসমান অবস্থায় দেখতে পায়। নির্মূলের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় থাকা বোট থেকে জেলেদের উদ্ধার করে ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন, মোঃ শাকিল (১৮), মোঃ মিনহাজ উদ্দিন (১৯) ও মোঃ শওকত আহমেদ (২৪)। এ সময় জেলেদের জাহাজে প্রাথমিকভাবে চিকিৎসা সহায়তা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। পরে কুতুবদিয়ায় স্থানীয় প্রতিনিধিদের উপস্থিতিতে তাদের আত্মীয়দের নিকট হস্তান্তর করা হয়।
দুই মাসের সাময়িক নিষেধাজ্ঞা শেষে মৎস্য আহরণে প্রতিদিনই শত শত মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলীয় অঞ্চল ও গভীর সমুদ্রে গমন করছে। নৌবাহিনী এসব মৎস্যজীবীদের জীবনের নিরাপত্তায় সজাগ দৃষ্টি রাখছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat