×
ব্রেকিং নিউজ :
গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস উপসাগরীয় অঞ্চল সফরে স্টারমার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’: ট্রাম্প হাভার্টজের শেষ মুহূর্তের গোলে স্পোর্টিংকে হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল বিজয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের মধ্যে এলো ব্যবসায়ীর সঙ্গে তৃষার বিয়ের খবর সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৭
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুষমা স্বরাজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
লন্ডন থেকে দেয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, সুষমা স্বরাজ বাংলাদেশের একজন ভালো বন্ধু ছিলেন।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘তার মৃত্যুতে আমরা একজন প্রকৃত বন্ধুকে হারালাম।’
শেখ হাসিনা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন পর্যায়ে নেয়ার ক্ষেত্রে তার অবদানের কথা বাংলাদেশ সব সময় স্মরণ করবে।
প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
হাসপাতাল সূত্র জানায়, সুষমা স্বরাজ হৃদরোগে আক্রান্ত হয়ে গতরাতে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইআইএমএস) শেষনি:শ্বাস ত্যাগ করেন। তিনি বিজেপি’র একজন প্রবীণ নেতা ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat