×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৭
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে ভূটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত ভূটানের রাষ্ট্রদূত সোনাম তোবদেন রাবগিয়ে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতি হামিদ বৈঠকে দু’দেশের মধ্যে বাণিজ্য খুঁজে দেখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে বাসস’কে জানান, রাষ্ট্রপতি বাংলাদেশ ও ভূটানের ব্যবসায়ী এবং বিনিয়োগকারিদের মধ্যে সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশ এবং ভূটানের মধ্যকার ঘনিষ্ট সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে দু’দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুভ সূচনা হয়।
রাষ্ট্রপতি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ হিসেবে ভূটান সরকার এবং সেদেশের জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও ভূটান বিদ্যুৎসহ কয়েকটি সেক্টরে উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করছে। তিনি সফল ভাবে দায়িত্ব পালন শেষ করায় ভূটানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
ভূটানের দূত বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশটির দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অতীতের যে কোন সময়ের চেয়ে বিগত তিন বছরে এই সম্পর্ক আরো জোরদার হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভূটানের দূত ঢাকায় তার দায়িত্ব পালনকালে সব ধরনের আন্তরিক সহযোগিতা পাওয়ায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞগতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat