×
ব্রেকিং নিউজ :
গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে
  • প্রকাশিত : ২০১৯-০৮-২১
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিশর ফুটবল পরিচালনার জন্য ফিফার অন্তর্বর্তীকালীন কমিটি

মিশর ফুটবল ফেডারেশন পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। একই সঙ্গে ফুটবলের নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রও তৈরি করবে এই কমিটি।
আফ্রিকান নেশন্স কাপ থেকে স্বাগতিক মিশর দুর্ভাগ্যজনকভাবে ছিটকে পড়ার পর জাতীয় দলের টেকনিক্যাল স্টাফদের বরখাস্ত করেন ইজিপশিয়ান ফুটবল এসোসিয়েশনের (ইএফএ) সভাপতি হানি আবু রিদা। এরপর গতমাসে এসোসিয়েশনের পরিচালনা পরিষদের সকল সদস্যদের নিয়ে তিনি নিজেও পতত্যাগ করেন।
ফিফা জানায়, ‘এসোসিয়েশনের দৈনন্দিন কার্য’ পরিচালনার জন্য তারা ইএফএ’র একটি ‘অন্তর্বর্তীকালীন কমিটি’ নিযুক্ত করেছে। যারা নতুন বোর্ড সদস্য নির্বাচনের কাজও সম্পাদন করবে। আগামী ২০২০ সালের জুলাই মাসের মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে অস্থায়ী কমিটিকে।
রিদার তিন বছরের আমলেই নানান সমস্যা গ্রাস করে মিশরের ফুটবলকে। চেচনিয়ার গ্রোজনীতে ঘাঁটি করার সিদ্ধান্তটিই মুলত ফারাওদের ২০১৮ বিশ্বকাপের মিশনে বিপর্যয় ডেকে এনেছে। নিজের সুনামকে অপব্যবহারের জন্য ফেডারেশনকে দায়ী করেছেন দেশটির তারকা স্ট্রাইকার মোহাম্মদ সালাহ।
আফ্রিকান নেশন্স কাপ শুরুর আগমুহূর্তে যৌন নির্যাতনের দায়ে নিষিদ্ধ একজন খেলোয়াড়কে ফের দলে পুনর্বহাল করার ঘটনাটিও ব্যপক সমালোচনার জন্ম দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat