×
ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২১
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

ভবনে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার লার্ভা থাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ১৩টি ভবনের মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত আজ স্টান্ডার্ড বিল্ডার্সসহ ৩টি রিয়েল এস্টেট কোম্পানি এবং ১০ জন বাড়ির মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে।
ডিএসসিসি সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত কয়েকটি এলাকার মোট ২৪১টি বাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। এরমধ্যে স্ট্যান্ডার্ড বিল্ডার্সসহ ৩টি রিয়েল এস্টেট কোম্পানির নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৫০ হাজার টাকা এবং ১০টি বাড়িতে এডিস মশার প্রজনন সহায়ক পরিবেশ পাওয়ায় ২০ হাজার টাকাসহ মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে কাঠাঁলবাগান এলাকায় পরিচালিত অভিযানে ২৮টি বাড়ি পরিদর্শন করে। এরমধ্যে ২২২ কাঠাঁলবাগানে নির্মাণাধীন স্টান্ডার্ড বিল্ডার্সের ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা এবং ফ্রি স্কুল স্ট্রীটের অন্য একটি বাড়িতে এডিসের প্রজনন উপযোগী পরিবেশ পাওয়ায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাবর আলির নেতৃত্বে পরিচালিত এডিসের লার্ভা ধ্বংস অভিযানে আজিমপুর মধ্য কলোনীতে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণাধীন নূরানী কনস্ট্রাকশন এর ম্যানেজার মো. সোহেল এবং পদ্মা কনস্ট্রাকশন এসোসিয়েটস এর সাইট ইঞ্জিনিয়ার শ্রীমোহন সাহা উভয়কে পৃথক পৃথকভাবে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬০টি বাড়ি এবং ২টি কলেজ পরিদর্শন করা হয় । এরমধ্যে সুবাস বোস এভিনিউতে ৪৫/এ নম্বর হোল্ডিং এ পানি জমে থাকার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
এছাড়া অঞ্চল ৫ এর আওতাধীন দয়াগঞ্জের হোল্ডিং নং ২৮ কে ৫ হাজার টাকা এবং আর কে মিশন রোডের হোল্ডিং নম্বর ১৩ কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat