×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৮-২২
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে হবে : এলজিআরডি মন্ত্রী

 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, উদ্ভাবনী চিন্তাভাবনা ও পদ্ধতির মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করতে নতুন নতুন ধারণা নিয়ে কাজ করতে হবে। উদ্ভাবনী চিন্তাভাবনা ও পদ্ধতির মাধ্যমে জনসেবা নিশ্চিত করতে হবে।’
আজ রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে লোকাল গভার্নেন্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-৩) এর কার্যক্রম বাস্তবায়ন বিষয়ক এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদের আয় বাড়াতে হবে। তাহলে তাদের সক্ষমতা বাড়বে। আর ইউনিয়ন পরিষদের সক্ষমতা বাড়লে আমাদের উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পৌঁছানো সহজ হবে। তবে, সকল ক্ষেত্রে জবাবদিহীতা নিশ্চিত করতে হবে।
জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সরকার ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করার জন্য যে সকল কার্যক্রম গ্রহণ করেছে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে এলজিএসপি-৩ এর বাস্তবায়ন। এ প্রকল্পের আওতায় স্থানীয় জনগণ সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের অগ্রাধিকার অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৩৫ কোটি টাকা যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ ৩ হাজার ১৫৩ কোটি টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ ২ হাজার ৩৮২ কোটি টাকা। ২০১৭ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ৫ বছর মেয়াদী প্রকল্পটি শেষ হবে ২০২১ সালের ডিসেম্বর মাসে। প্রকল্প হতে দেশের ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদের ব্যাংক হিসেবে সরাসরি থোক বরাদ্দের অর্থ প্রেরণ করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব রোকসানা কাদের, এলজিএসপি-৩ এর পরিচালক সরদার সরাফত আলীসহ মন্ত্রণালয় ও প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী ‘আমার ইউপি’ শীর্ষক একটি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। অ্যাপটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat