×
ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২২
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে পৃথক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলার বানিয়াচং উপজেলার পুরান পাথাড়িয়া গ্রামের তিন খুনের পৃথক মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
এছাড়া রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসিম রেজা এই রায় ঘোষনা করেন।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন, পুরান পাথাড়িয়া গ্রামের করম আলী, আলী মোহাম্মদ, সুরুজ আলী ও তুরাব আলী।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের ২৩ সেপ্টেম্বর উপজেলার পুরাণ পাথাড়িয়া গ্রামে পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত ও শতাধিক আহত হয়।
এক পক্ষের হেলিম উল্লার ছেলে নুর মোহাম্মদ খুনের ঘটনায় তার ভাই আলী আহম্মদ বাদী হয়ে ওই দিনই বানিয়াচং থানায় ১৩০জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
থানার এসআই অমরেন্দ্র বিশ্বাস ১৯৯৯ সালের ১১ আগস্ট এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে দীর্ঘ সময়ে ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আজ বৃহস্পতিবার আসামি করম আলীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।
অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট সুবীর রায়।
একই ঘটনায় অপর পক্ষের আলা উদ্দিন এর ছেলে সামছুল হক এবং ইনছান উল্লার ছেলে আফিল উদ্দিন নিহত হন । নিহতদের আত্মীয় এবং ওই ঘটনায় আহত আকিতা বেগম ঘটনার দিন বাদী হয়ে ৬২জনকে আসামী করে আরেকটি হত্যা মামলা দায়ের করেন।
থানার এসআই অমরেন্দ্র বিশ্বাস ১৯৯৯ সালের ১১ আগস্ট আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।
পরে দীর্ঘ সময়ে ৯ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত আসামী আলী মোহাম্মদ, সুরুজ আলী ও তুরাব আলীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।
অন্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেখসুর খালাস দেয়া হয়। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট সালেহ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat