×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৭
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেদারল্যান্ডসে জয়ের ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল

নেদারল্যান্ডসে জয়ের ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচে টানা হ্যাটট্রিক জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল।

গতকাল সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ডাচদের সঙ্গে প্রথম দেখায় শেষ মুহূর্তে জয় পেয়েছিল সফরকারীরা। আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডসকে হারিয়েছিল ৬৫ রানে।

গতকাল টস জিতে ব্যাট করতে নামা থাইল্যান্ড নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৮৭ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে বল হাতে ৯ রানে দুটি উইকেট নিয়েছেন নাহিদা। ১৩ রান দিয়ে সমান দুটি নিয়েছেন  অধিনায়ক সালমা। আর ৬ রান দিয়ে এক উইকেট নেন খাদিজাতুল কোবরা।

জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে জয় তুলে নেয় বাংলাদেশ। দলের পক্ষে ৩৯ রান করেছেন নিগার সুলতানা। ১৪ রান করেছেন রিতু। আর শায়লা শারমিন ১১ রান করেছেন।

আট দলকে নিয়ে ৩১ আগস্ট থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, যা চলবে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মূল পর্বে অংশ নেওয়ার আগে স্কটল্যান্ডে ১০ দিনের একটি প্রস্তুতি ক্যাম্প করেছেন বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি ম্যাচ শেষ করে যোগ দেবেন বাছাইপর্বে।

বাছাইপর্বে ‘এ’ গ্রুপে খেলবেন বাংলাদেশের মেয়েরা। একই গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। আর ‘বি’ গ্রুপে আছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড।

বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর দিন ৩১ আগস্ট পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : সালমা খাতুন (অধিনায়ক), মোর্শেদা খাতুন হ্যাপি, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সানজিদা ইসলাম, সোবহানা মোস্তারি, রিতু মনি, খাদিজা তুল কোবরা, আয়েশা রহমান, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নিগার সুলতানা ও শামীমা সুলতানা।

স্ট্যান্ডবাই : সুরাইয়া আজমি, লতা মণ্ডল ও শারমিন আক্তার সুপ্তা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat