×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৭
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু

রাজধানীর ওয়ারী এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন পরিচ্ছন্নতা কর্মী মৃত্যু হয়েছে। নিহতের নাম তাতালু (২৩) বলে জানা গেছে। ঘটনার সময় পরিচ্ছন্নতা কর্মী বাইসাইকেলে ছিলেন।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান ওয়ারী থানার এক পুলিশের বরাত দিয়ে জানান, টিকাটুলির সালাউদ্দিন হাসপাতালের সামনে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় প্রথমে আহত হন তাতালু। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ওয়ারী থানা পুলিশ ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসকরা রাত দেড়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

এএসআই আবদুল খান জানান, নিহত তাতালু পরিচ্ছন্নতা কর্মী ছিল। তিনি  যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকতেন।

তিনি আরো জানান, কোন গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat