×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৮
  • ৪৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি মাসে আবারও বাড়ল স্বর্ণের দাম

সপ্তাহের ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম। এ নিয়ে চলতি মাসে আবার বাড়ল স্বর্ণের দামবাড়ানো হলো স্বর্ণের দাম। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এবার ২২ ক্যারেট মানের স্বর্ণের দাম ভরিপ্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা। এতে এই মানের স্বর্ণের প্রতি ভর দাম দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮ টাকা। এবার ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট এবং সনাতন স্বর্ণের দামও বাড়ানো হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দর বাড়ার কথা জানিয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি হওয়ায় সমন্বয়ের জন্য স্থানীয় পর্যায়েও দাম বাড়াতে হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে ছয় দফায় ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি প্রায় ৭ হাজার ৯০০ টাকা বাড়ানো হয়েছে।নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের দর ৫০ হাজার ৬৮০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দর ৩০ হাজার ৩২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ঘোষণার, আগ পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা, ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২৯ হাজার ১৬০ টাকায় বিক্রি হয়েছে। তবে রুপার দাম আগের মতো ভরিপ্রতি ৯৩৩ টাকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat