×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৮
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান সন্ত্রাসের প্রধান সমর্থক: রাহুল গান্ধী

কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন দেশটির কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী। বুধবার তিনি বলেন, কাশ্মীরে বিদেশী কোন দেশের হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই। সেইসঙ্গে পাকিস্তানকে সন্ত্রাসের প্রধান সমর্থক হিসেবে উল্লেখ করেছেন এই নেতা। খবর হিন্দুস্তান টাইমসের।কংগ্রেসের সাবেক এই সভাপতি টুইট বার্তায় বলেন, অনেক ইস্যুতে এই সরকারের সঙ্গে আমি একমত নই। কিন্তু পরিষ্কার করে বলি: কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু এবং পাকিস্তান বা অন্য কোনও দেশের এতে হস্তক্ষেপ করার কোন সুযোগ নেই।এছাড়া রাহুল আরেক টুইট বার্তায় বলেন, জম্মু কাশ্মীরে সংঘর্ষ হয় যার কারণ হচ্ছে পাকিস্তান। এর কারণ হিসেবে তিনি বলেন, পাকিস্তান সেখানে এসব সংঘর্ষে করতে উসকানি দেয় ও সমর্থন করে। সেইসঙ্গে তিনি বলেন, পাকিস্তান সারা বিশ্বে সন্ত্রাসের প্রধান সমর্থক হিসেবে পরিচত।কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর এর কড়া সমালোচনা করেন রাহুল ও তার দলের অনেক নেতা।গত ২৪ আগস্ট রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের কাশ্মীরে ঢুকতে না দিয়ে শ্রীনগর থেকেই ফেরত পাঠিয়ে দেয় জম্মু-কাশ্মীর প্রশাসন। এরপর রাহুল বলেন, কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না।৫ আগস্ট ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত সরকার। এতে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হয়। আটক করা হয় সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ও মেহবুবা মুফতিসহ রাজনৈতিক দলের অন্তত ৪০০ নেতাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat