×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-০১
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাবনার ঐতিয্যবাহী ইছামতি নদীর দুপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

ফজলুল হক,পাবনা :- পাবনার ঐতিয্যবাহী ইছামতি নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু হয়েছে। সদরের লঞ্চঘাটে ইতিমধ্যে ইছামতি নদীর মুখে যে অবৈধ ভাটা ও দোতালা ভবন ছিলো সেগুলো জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড যৌথ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে এডিসি জেনারেল মোস্তাফিজুর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম উপস্থিত থেকে এ অভিযান পরিচালনা করেন। তারা বলেন, সারা দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। পাবনাতে ইছামতি নদী উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে তার ব্যতিক্রম ঘটবে না। আগামীতেও ইছামতি নদীর দুপারে যে অবৈধ স্থাপনা আছে তার উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পাবনা বাসির দীর্ঘদিনের দাবি ইছামতি নদী উদ্ধার করে অবৈধ স্থাপনা ভেঙ্গে দিতে হবে। জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ এ অভিযানের সময় উপস্থিত উচ্ছুক জনগণ অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযানের প্রতি সাদুবাত জানান এবং তাদেরকে ধন্যবাদ জানান। এদিকে ইছামতি নদীর মুখে পলি উত্তোলনের জন্য যে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল সে টাকার অর্ধেক হরিলুট হয়েছে বলে মিডিয়া জগতে তোরপার চরছে। এ বিষয় নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা হলে তিনি বলেন একটু আকটু উনিশ বিশ হয় কাজে। তবে পুকুর চুরির মতো কোন ঘটনা ঘটেনি। ইছামতির দুপাড়ের মানুষের মধ্যে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। যার যার মতো নিজ নিজ অবৈধ স্থাপনা নিজেরাই ভেঙ্গে নিয়ে যেতে শুরু করেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat