×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৪
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা জয়নালের ইন্তেকাল

লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য শুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার সন্ধ্যায় ৭টায় লক্ষ্মীপুর জেলা শহরের লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় সদর উপজেলার রূপাচরা উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল ১০টায় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন বায়তুল সালাহ্ জামে মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাযার পরে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat