×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৪
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঐক্যফ্রন্টের নেতারা কূটনীতিকদের বিভ্রান্ত করতে পারবেন না : আব্দুর রাজ্জাক

 আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেও তাদেরকে ঐক্যফ্রন্টের নেতারা বিভ্রান্ত করতে পারবেন না। কারণ তারা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করেন না।
আজ বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্নের অধ্যাপক ও গবেষকদের এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আব্দুর রাজ্জাক বলেন, ‘কূটনীতিকরা এখন বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা দেখতে চান। নির্বাচনসহ অন্যান্য ইস্যু নিয়ে বৈঠক করলেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা কূটনীতিকদের বিভ্রান্ত করতে পারবেন না।’
তিনি বলেন, কূটনীতিকেরা কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ সমর্থন করেন না। তারা বাংলাদেশে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ দেখতে চান না। তারা অবশ্যই বিনাবিচারে কোনো হত্যা হলে আইনের লঙ্ঘন হলে সেটাকে তারা সমর্থন করেন না। দেশে ন্যায়ের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এটা সবাই চান।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, কূটনীতিকদের সাথে এই মতবিনিময়ে কোনো বাধা নেই। আমি তাদের অভিনন্দন জানাই। আমরাও তো কূটনৈতিকদের সঙ্গে মতবিনিময় করি ও করবো। কাজেই আমি খারাপ দৃষ্টিতে দেখতে চাই না। আমার মনে হয় না তারা কূটনৈতিকদের বিভ্রান্ত করতে পারবে। তারপরও, ঐক্যফ্রন্টের নেতারা ভুল তথ্য দিয়ে কূটনীতিকদের বিভ্রান্ত করতে চাইলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রতিরোধ করার সক্ষমতা রয়েছে।
আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী খুব সুশৃঙ্খল ও সুসংগঠিত। গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকারকে আন্দোলন করে কিছু করতে পারবে না। তারা অতীতেও সফল হয়নি। বিএনপি একটি বড় দল। তবে ঐক্যফ্রন্ট আন্দোলনে তেমন কোনো ভূমিকা রাখতে পারবে না।
বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি নেতা ড. মঈন খানের বাসায় ঐক্যফ্রন্টের শীর্ষনেতারা ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat