×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৮
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মাগুরায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১৪

মাগুরায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৪জন আহত হয়েছেন। আহতরা পাবনার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন। রবিবার ভোরে সদর উপজেলার সাইত্রিশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, নির্মল কুমার , সরজিৎ , কান্তি ভূষণ , অরুণ কুমার বিশ্বাস , পংকজ কুমার , নিশিকান্ত ,শিউলী রানী , সুকান্ত , অপূর্ব কুমার, বিনয় , শ্যামল , সুমন এবং অজ্ঞাত দুইজন। তাদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও আহতরা জানায়, মাগুরা সদর উপজেলার অক্কুরপাড়া গ্রাম থেকে ১৪জন ভক্ত পাবনা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানে যোগাদান শেষে মাইক্রোবাসে করে ফিরছিলেন্ । ভোর ৪টার দিকে মাগুরা -ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার সাইত্রিশ নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১৪জন মাইক্রোবাসের যাত্রী আহত হন। দুর্ঘটনার পর পর ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে।

মাগুরা সদর থানার পুলিশ ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat