×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-২৮
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘে ভাষণে নিষেধাজ্ঞার লাগাম টেনে ধরার আহ্বান মাহাথিরের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কোন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে বৃহত্তরভাবে আন্তর্জাতিক নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে ইরানের সাথে বিশ্বের সকল দেশের বাণিজ্য বন্ধ করতে বাধ্য করার যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সমালোচনা করেন। খবর এএফপি’র।
জাতিসংঘ সাধারণ সভার ভাষণে ৯৪ বছর বয়সী এ নেতা বলেন, ‘কোন আইনের আওতায় নিষেধাজ্ঞা আরোপ করা হয় আমরা তা জানি না। এক্ষেত্রে বিশ্বের ধনী ও ক্ষমতাধর দেশগুলোকে বেশি সুবিধা নিতে দেখা যায়।’
তিনি বলেন, ‘এতে প্রকৃত অবস্থা দাঁড়ায় যে কোন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে অন্যান্য দেশ যথারীতি তা কার্যকর করে। এক্ষেত্রে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় মালয়েশিয়া ও আরো অনেক দেশ একটি বিশাল বাজার হারালো।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি কূটনৈতিক অস্ত্র হিসেবে ক্রমবর্ধমান হারে নিষেধাজ্ঞাকে ব্যবহার করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান থেকে কোন দেশ তেল ক্রয় করলে তাদেরকে শাস্তির হুমকি দিচ্ছেন।
ইরানের আঞ্চলিক প্রভাবের লাগাম টেনে ধরার প্রচেষ্টায় ট্রাম্প বহুপাক্ষিক পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে এক তরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat