×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১০-০৩
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারত অর্থনৈতিক সম্মেলন শুরু

‘ইনোভেটিং ফর ইন্ডিয়া : স্ট্রেনথদেনিং সাউথ এশিয়া, ইম্প্যাক্টিং দ্য ওয়ার্ল্ড’ এই প্রতিপাদ্য নিয়ে আজ এখানে দুই দিনব্যাপী ইন্ডিয়ান ইকোনোমিক সামিট-২০১৯ শুরু হয়েছে।
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ’র (সিআইআই) সঙ্গে যৌথ উদ্যোগে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) এই সম্মেলনের আয়োজন করছে।
বিদ্যমান ভূরাজনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক বহুধার প্রেক্ষাপটে আঞ্চলিক গুরুত্বের কৌশলগত বিষয়ে সম্মেলনে আলোচনা হবে।
৪০টির বেশী দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থা, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ফোরামের সদস্য দেশের প্রতিনিধি, সামাজিক উদ্যোক্তা, তরুণ নেতৃত্বসহ ৮শ’ বেশি প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং এতে বাংলাদেশের ওপর কৌশলগত সংলাপে যোগ দেবেন। শুক্রবার সমাপনী অধিবেশনেও তিনি বক্তব্য রাখবেন।সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী হেং সুই কিয়েট এবং বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের অনেক মন্ত্রী সম্মেলনের বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন।
উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণসহ জিডিপি প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের অর্জন তুলে ধরবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat