×
ব্রেকিং নিউজ :
মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
  • প্রকাশিত : ২০১৯-১০-০৪
  • ৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, সিলেট-চট্টগ্রাম রেলযোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিলেট থেকে চট্টগ্রামগামী জালালাবাদ এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।সকাল ৯টায় এ রিপোর্ট লেখার সময় বগি উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। উদ্ধার কাজ শেষ করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানান। রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা দুর্ঘটনাকবলিত স্থানে অবস্থান করছেন।আখাউড়া রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান জানান, আখাউড়া রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্তে সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুই বগির মাঝখানের যন্ত্রাংশ ভেঙে গিয়ে ট্রেনটির চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

আখাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. খলিলুর রহমান জানান, দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে চট্টগ্রামের যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেন সিডিউলের বিপর্যয় ঘটবে না। কেন না, ওই পথে বেলা ১টার আগে আর কোনো ট্রেন নেই। উদ্ধার কাজ শেষ করতে প্রায় দুই ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat