×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১০-০৫
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্যান্ডার্স হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন, তাকে ছাড় করার পর জানালেন চিকিৎসকরা

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা শুক্রবার নিশ্চিত করেছেন।
তারা আরো জানান, স্যান্ডার্স লাস ভেগাসের হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। খবর এএফপি’র।
এদিকে ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য গঠিত তার প্রচারণা কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, ৭৮ বছর বয়সী স্যান্ডার্স জানিয়েছেন তিনি এখন ভাল অনুভব করছেন।
তার চিকিৎসকরা হৃদরোগে আক্রান্তের মেডিকেল টার্ম ব্যবহার করে এক বিবৃতিতে বলেছেন, ‘সেন. স্যান্ডার্সের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছিল।’
‘যথা সময়ে যথাযথভাবে বন্ধ হয়ে যাওয়া স্যান্ডার্সের হৃৎপিন্ডের একটি রক্তসঞ্চালক ধমমীতে দু’টি স্টেন্ট স্থাপন করা হয়েছে। তার অন্য সকল ধমনী স্বাভাবিক রয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য প্রচারণা চালিয়ে যাওয়া স্যান্ডার্স মঙ্গলবার তার বুকে ব্যথা অনুভব করেন।
স্যান্ডার্স বলেন, ‘লাস ভেগাসে হাসপাতালে আড়াই দিন কাটানোর পর আমি এখন ভাল অনুভব করছি। স্বল্প সময় বিশ্রাম নেয়ার পর আমি আমার কর্মে ফিরতে পারবো বলে আশা করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat