×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১০-০৯
  • ৪৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিরিয়ার উত্তরাঞ্চলে ‘শিগগিরই’ অভিযান শুরু করবে তুরস্ক

 তুরস্ক মঙ্গলবার বলেছে, তারা সিরিয়ার উত্তরাঞ্চলে ‘শিগগিরই’ অভিযান শুরু করবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোরদিয়ে বলেছেন, ওই এলাকা থেকে সৈন্য প্রত্যাহার করেও তারা কুর্দি মিত্রদের পরিত্যাগ করেনি। খবর এএফপি’র।
এএফপি’র এক সংবাদদাতা জানান, ইস্তাম্বুল সিরিয়া সীমান্তে আরো সাঁজোয়া যান পাঠিয়েছে। তুরস্কের সানলিউরফা প্রদেশের আক্কাকালি শহরে বিশাল সামরিক বাহিনীর গাড়িবহর দেখা গেছে।
এদিকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জানায়, তুর্কি বাহিনী সীমান্ত বরাবর হামলা চালাচ্ছে।
প্রধান সীমান্ত শহর রাস আল-আইনের কথা উল্লেখ করে মঙ্গলবার রাতে দেয়া এক টুইটার বার্তায় এসডিএফ বলেছে, ‘তুর্কি বাহিনী তুরস্ক সীমান্তের সারিকানিয়ায় আমাদের বিভিন্ন অবস্থানের একটি লক্ষ্য করে গোলা বর্ষণ করছে।’
যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, যুক্তরাষ্ট্র সোমবার যে স্থান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেয় সে স্থানে এ হামলা চালানো হয়।
এসডিএফ বলেছে, ‘সেখানে এ হামলায় আমাদের কোন সৈন্য আহত হয়নি। আমাদের পক্ষ থেকে এই উস্কানিমূলক হামলার কোন জবাব দেয়া হয়নি। আমরা এ অঞ্চলের জনগণের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত রয়েছি।’
এদিকে রোববার ট্রাম্প আকস্মিকভাবে সিরিয়ার উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে ৫০ থেকে একশ’ সৈন্য প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat