×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১০-১০
  • ৪৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
২০৩০ সালের মধ্যে দেশে কোন দারিদ্র থাকবে না : অর্থমন্ত্রী

 কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশে কোন দারিদ্রতা থাকবে না। বিশ্বের ১৭৮টি দেশের মধ্যে বাংলাদেশ ২৪তম উন্নত দেশে পরিণত হবে।
আজ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফুড প্যানেলে আয়োজিত চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আবদুল মতিন খসরু এমপি।স্বাগত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মজিবুল হক এমপি।
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো: আবদুস সোবহান।আ.হ.ম মুস্তফা কামাল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ভূখন্ড হয়েছে। এখন তাঁর সুযাগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় দেশকে উন্নয়নের সোপানে নিয়ে যাচ্ছেন।তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের ২০তম উন্নত দেশ হবে। তিনি শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের জন্য বর্তমান তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat