×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-১০-১৫
  • ৫০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বুয়েট শিক্ষার্থীদের মাঠের আন্দোলন স্থগিত

আবরার ফাহাদ হত্যাকান্ডের বিচারের দাবিতে গড়ে উঠা মাঠের আন্দোলন স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বুয়েট শহীদ মিনার চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনকারী শিক্ষার্থরা এ ঘোষণা দিয়ে বলেন, আমরা আমাদের দাবি পূরণের বিষয়ে প্রশাসনের ইতিবাচক মনোভাব পর্যবেক্ষণ করছি।’
শিক্ষার্থীরা আবরারের খুনীদের স্থায়ী বহিষ্কারের আগ পর্যন্ত সকল ধরণের একাডেমিক কার্যক্রম বয়কট করারও ঘোষণা দেন।বিক্ষোভকারী শিক্ষার্থীদের একজন মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের মাঠের বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছি, তবে প্রশাসন আমাদের সমস্ত দাবি যথাযথভাবে মেটানো নিশ্চিত করে কিনা তা আমরা পর্যবেক্ষণ করব। চার্জশিটের [আবরার হত্যা মামলার] তথ্যের ভিত্তিতে প্রশাসন অভিযুক্ত সকলকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত আমরা ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে অংশ নেব না।’শিক্ষার্থীদের পক্ষে মুখপাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সহায়তার জন্য ধন্যবাদ জানান, যা আবরারের হত্যার বিচার নিশ্চিত করার পথ পরিষ্কার করেছে।গত ১৫ অক্টোবর বুয়েট কর্তৃপক্ষ প্রাথমিক তথ্য প্রতিবেদনে (এফআইআর) উল্লিখিত ১৯ জন শিক্ষার্থীকে অস্থায়ীভাবে বহিস্কার করেছিল। তাদের বিরুদ্ধে ৭ অক্টোবর চকবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়।যান্ত্রিক প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অন্তরা তিথি বাসসকে বলেন, সব ধরণের সহিংসতা, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামীকাল দুপুরে গণশপথ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat