×
ব্রেকিং নিউজ :
বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী টাঙ্গাইলে শিশু মেলা অনুষ্ঠিত বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসার পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন বাংলাদেশি পণ্য আমদানি বাড়াতে চীনের প্রতি গভর্নরের আহ্বান বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার
  • প্রকাশিত : ২০১৯-১০-১৬
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে : আসাদুজ্জামান খান

দেশে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি বলেন, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সারাদেশে অভিযান চলমান রয়েছে।
তিনি আজ বুধবার খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় নবনির্মিত ‘রামগড় মডেল থানা’ ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এই ব্যাপারে পার্বত্য এলাকার জন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে গ্রহনযোগ্য সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরণার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, সংরক্ষিত আসনের এমপি বাসন্তি চাকমা, বাংলাদেশ বর্ডার গার্ড এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদেও চেয়ারম্যান কংজরী চৌধূরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস, পুলিশ সুপার মো. আহমার উজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।৭ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট রামগড় মডেল থানা ভবন নির্মান করা হয়।পরে স্বরাষ্ট্রমন্ত্রী রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat