×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১০-২৩
  • ৪৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লন্ডনের কাছে ট্রাক থেকে ৩৯ জনের লাশ উদ্ধার

লন্ডনের কাছাকাছি জায়গা থেকে বুধবার একটি ট্রাকে রাখা কনটেইনার থেকে ৩৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে নিহত সকলেই বুলগেরিয়ার। ব্রিটিশ পুলিশ এ কথা জানায়।
এসেক্স পুলিশ বলছে, লন্ডনের পূর্বাঞ্চলে গ্রেইসের একটি ইন্ড্রাস্ট্রিয়াল পার্ক থেকে এসব লাশ উদ্ধার করা হয়েছে। তাদের সকলকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
খুনী সন্দেহে নর্দার্ন আয়ারল্যান্ডের ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এসেক্স পুলিশ প্রধান এন্ড্রু ম্যারিনার এক বিবৃতিতে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। বেশ কিছু লোকের জীবনহানি ঘটেছে। কি ঘটেছে তা জানতে আমাদের তদন্ত চলছে।
তিনি আরো বলেন, আমাদের ধারণা বুলগেরিয়া থেকে লরিটি এসেছে।
ম্যারিনা বলেন, আমরা মনে করছি ট্রাকটি শনিবার হলিহেড দিয়ে ব্রিটেনে ঢুকেছে। আমরা ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে লরি ড্রাইভারকে আটক করেছি। সে পুলিশের হেফাজতে রয়েছে। আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat