×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১০-২৬
  • ৪৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতার ওপর ক্লাস নেয়া প্রয়োজন : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ শিক্ষার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দেশাত্ববোধ, মূল্যবোধ ও মমত্ববোধে জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতার ওপর ক্লাস নেয়া প্রয়োজন।
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে জোরালো প্রচেষ্টা থাকলে স্বপ্নকেও ছাড়িয়ে যাওয়া সম্ভব। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের প্রতিজ্ঞা করতে হবে। লেখাপড়ার পাশাপাশি দেশাত্ববোধে জাগ্রত, মেধা বিকাশ ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে।’
মন্ত্রী আজ চট্টগ্রামের রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্য্যলয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি অধক্ষ্য সুমঙ্গল মুৎসুদ্দীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবু সায়েমের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। প্রধান অতিথিকে বিদ্যালয়ের পক্ষ থেকে মানপত্র তুলে দেন শিক্ষক প্রতিনিধি রহিম উদ্দিন সিকদার।
স্কুলের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, জিপিএ ৫ না পাওয়ার ব্যর্থতায় হতাশ হলে চলবেনা। ব্যর্থ হলে হতাশা নয়, যেখানে ব্যর্থতা সেখান থেকেই আবারো প্রচেষ্টা শুরু করতে হবে। জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময়। সময় বয়ে গেলে আর ফেরত আসেনা। ছাত্রজীবন শ্রেষ্ঠ সময়। এই সময়টাতে স্বপ্নের বীজ বপন করতে হয়।
পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার ওপর শিক্ষার্থীদের বেশি করে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব বিষয়সহ শিক্ষার্থীদের জন্য বার্ষিক পুরস্কার বিতরণীতে ক্রীড়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, মানবিক আচরণের জন্য পুরস্কার চালু করা দরকার।
তথ্যমন্ত্রী বলেন, মানুষ যান্ত্রিক ও আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। সামাজিক অবক্ষয় চলছে। সমাজকে রক্ষা করতে হবে। স্কুলে লেখাপড়ার মান উন্নত করতে হবে। শুধু লেখাপড়া নয় শিক্ষার্থীদের পারিবারিক মূল্যবোধ শেখানো দরকার। যান্ত্রিকতার কারণে আমাদের পারিবারিক ও নৈতিক মূল্যবোধ হুমকির মুখে।
আলোচনা সভা শেষে তথ্যমন্ত্রী স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও মিড ডে মিলে’র উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat