×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১১-০৯
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সরকার প্রস্তুত : সেতুমন্ত্রী

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে।সরকারের পাশাপাশি আওয়ামী লীগও ব্যাপক প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলে জনগণের জানমালের নিরাপত্তা দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
ওবায়দুল কাদের আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যণ উপকমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চল থেকে ১৮ হাজার লোক ইতোমধ্যে সরিয়ে নেয়া হয়েছে। ৪ হাজার ৫শ’ ১৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নৌবাহিনীর ১০টি উদ্ধারকারী জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে একটি মনিটরিং টিম খোলা হয়েছে এবং দলের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর নেতৃত্বে এ টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।আওয়াামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পদকরা সারাদেশের ঘূর্ণিঝড় মনিটরিং করছে জানিয়ে তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে মাইকিং করে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে। রেডক্রিসেন্ট ও অন্যান্য স্বেচ্ছাসেবকগণ উপকূলের আশ্রয় কেন্দ্রে সহযোগিতা দিচ্ছ। আশ্রয় কেন্দ্রগুলোতে মেডিকেল টিমের সদস্যরাও কাজ করছে।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যণ উপ কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়কক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat