×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১১-১৪
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ১৬ নভেম্বর শনিবার সকাল ১১ টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলনের জন্য আমরা প্রস্তুত। ইতিমধ্যে সম্মেলন স্থলের মঞ্চ এবং প্যান্ডেলসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।তিনি বলেন, এবারের সম্মেলনে ১৯শ’ ৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এছাড়াও অতিথি থাকবেন প্রায় ১৫ হাজার।সম্মেলন বর্ণাঢ্য এবং জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, সম্মেলন সুন্দর করতে ১৩টি উপ কমিটি করা হয়েছে।সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গাজী মেসবাউল হোসেন সাচ্চু, স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মতিউর রহমান মতি, মিডিয়া উপ কমিটির আহবায়ক ড. উৎপল কুমার সরকার, সদস্য সচিব কাজী মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম বেপারী, সহ-প্রচার সম্পাদক ওবায়দুল হক খান প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat