×
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মোদি : প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম পেঁয়াজ সংরক্ষণে ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেওয়া হবে: কৃষিমন্ত্রী সার্জিও গরের সফরে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে : শামা ওবায়েদ রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যা ফেসবুক পোস্টের বিষয়ে সংবাদ প্রকাশ করায় আবারও মিথ্যা পোস্ট ও মামলা প্রত্যাহারের হুমকি মন্ত্রিসপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন আসিয়ান ও আরসিইপি প্রত্যাশা পূরণে সিঙ্গাপুরের সমর্থন চাইলেন খলিলুর মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ বাজেটের সফল বাস্তবায়নেই প্রকৃত সার্থকতা: অর্থমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-১১-১৬
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান স্পিকারের

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ রাজধানীর পার্ল ট্রেড সেন্টারে দ্য কলেজ অব আমেরিকান প্যাথলজিস্ট (কেপ) এক্রিডিকেটড থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে স্পিকার এই আহ্বান জানান।স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্য ক্ষেত্রে অভাবনীয় সফলতা অর্জন করেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিট স্থাপন সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সারাদেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।থাইরোকেয়ার বাংলাদেশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে স্পিকার আগামীতে দেশের ৮টি বিভাগীয় শহরে শাখা ছড়িয়ে দেওয়ারও আহবান জানান।স্পিকার বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছাতে হবে। জনগণের দোরগোড়ায় এ সেবা পৌছে দিতে প্যাথলজিস্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় তিনি তৃণমূল জনগোষ্ঠীর জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে থাইরোকেয়ারকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে জিডিপি ৮শতাংশ অর্জিত হচ্ছে। বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক সকল সূচকে এগিয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় নারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করায় প্রান্তিক নারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন করেছে- এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণেও সক্ষম হবে। এসডিজি অর্জনে স্বাস্থ্যসেবা খাতকে বিশেষ প্রাধান্য দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে স্পিকার বলেন স্বাস্থ্যখাতের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। এখাতে সরকারের সফলতা ধরে রাখতে তিনি প্যাথলজিস্টদের একসাথে কাজ করার আহবান জানান।এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র কাছ থেকে ১১জন শিক্ষার্থী “থাইরোকেয়ার নিয়াজ মোর্শোদ লিডারশীপ স্কলারশীপ এ্যাওয়ার্ড” গ্রহণ করেন। স্কলারশীপ এ্যাওয়ার্ড হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে থাইরোকেয়ার বাংলাদেশের পক্ষ থেকে ১লাখ টাকার চেক প্রদান করা হয়।থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ডা. এরোকিয়াসামী ভেলুমানি এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এল আর গ্লোবাল এর চীফ ইনভেস্টমেন্ট অফিসার রিয়াজ ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী এবং গ্র্যান্ড মাষ্টার নিয়াজ মোর্শেদ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat