×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১১-৩০
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লন্ডনে ছুরি হামলার সন্দেহভাজন ব্যক্তি আগের এক সন্ত্রাসী মামলায় সাজাপ্রাপ্ত ছিল

লন্ডন ব্রিজের ওপর ছুরিকাঘাত করে দুই ব্যক্তি হত্যা করা সন্দেহভাজন ব্যক্তি সন্ত্রাসবাদের অপরাধে সাজাপ্রাপ্ত সাবেক এক কারাবন্দি ছিল এবং গত বছর সে মুক্তি পায়। শনিবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।
শুক্রবারের হামলা পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত ব্যক্তিকে পুলিশ সনাক্ত করেছে। পুলিশ জানায়, ২৮ বছর বয়সী এ ব্যক্তির নাম ওসমান খান।
এক বিবৃতিতে সহকারি কমিশনার নেইল বসু বলেন, ‘এ ব্যক্তির পরিচয় কর্তৃপক্ষে জানা ছিল। ২০১২ সালে সন্ত্রাসবাদের অপরাধে তার কারাদ- হয়েছিল। ২০১৮ সালের ডিসেম্বরে সে কারাগার থেকে মুক্তি পায়।’
দিবালোকে ওই ছুরিকাঘাতে আরো তিনজন আহত হয়। এই হামলার ঘটনা দু’বছর আগের লন্ডন ব্রিজের ওপর চালানো তিন ব্যক্তির এক হামলার ঘটনাকে মনে করিয়ে দেয়। তখন ওই হামলায় আটজন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat