×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-০৪
  • ৪৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিকারকে ভারতের লোকসভা ও রাজ্যসভা থেকে আমন্ত্রণ

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ভারতের লোকসভায় সফরের জন্য লোকসভা ও রাজ্যসভা থেকে যৌথভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস আজ সংসদ ভবনে কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
স্পিকার সুবিধানজনক সময়ে ভারতের লোকসভায় সফর করবেন বলে রিভা গাঙ্গুলীকে আশ্বস্থ করেন। এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে ভারতের লোকসভার স্পিকারকে বাংলাদেশ জাতীয় সংসদ সফরের আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেন।এছাড়া সাক্ষাৎকালে তাঁরা দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও মুজিববর্ষ ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat