×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-০৫
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিমকোর্ট এলাকায় নিরাপত্তা জোরদার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল থেকে সুপ্রিমকোর্টের প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়ে মেটাল ডিটেক্টর। আইনজীবী, সাংবাদিক ও সংশ্লিষ্টদের পরিচয়পত্র প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে।
পুলিশের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক বলেন, বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ দিকে খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি আজ আপিল বিভাগের কার্যতালিকার সাত নম্বর ক্রমিকে রয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে।২৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য বিষয়ক মেডিকেল বোর্ডের রিপোর্ট আজ ৫ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দেন আপিল বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডকে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat