×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৯-১২-০৮
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পিকারের সঙ্গে বিমসটেকে সেক্রেটারী জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিমসটেকের সেক্রেটারী জেনারেল এম. শহীদুল ইসলাম আজ তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে তাঁরা বিমসটেকের কার্যক্রম ও সদর দপ্তর স্থাপন, সদস্যভূক্ত দেশসমূহের মাঝে সম্পর্ক উন্নয়ন, ও সংসদীয় চর্চা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে বিমসটেক খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সাথে জনগণের সংযোগ বৃদ্ধিতে এ সংস্থা বিশেষ অবদান রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, সংসদগুলো বিমসটেকের ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। বাংলাদেশ জাতীয় সংসদ সিপিএ, আইপিইউ, পিইউআইসি’র মতো আন্তর্জাতিক সংস্থার সাথে সফলতার সাথে কাজ করে যাচ্ছে।বিমসটেকের সাথেও জাতীয় সংসদ কাজ করবে উল্লেখ করে তিনি বলেন, সংসদসমূহকে নিয়ে বিমসটেকের কর্মপরিকল্পনা জরুরী। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণে দক্ষিণ এশীয় দেশসমূহের স্পিকার্স সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি বলেন, বিসমটেকও এ ধরনের সম্মেলনের আয়োজন করতে পারে। বিমসটেক ফোরাম সংসদীয় কূটনীতিতে ভূমিকা রাখতে পারে। এ সময় স্পিকার বিমসটেককে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।সেক্রেটারী জেনারেল এম. শহীদুল ইসলাম বলেন, বিমসটেক শক্তিশালী করার মাধ্যমে সদস্যভূক্ত সংসদসূহের মাঝে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। শুধু সরকার নয়, জনগণের সাথে জনগণের সংযোগ ঘটাতে পারলে উন্নয়ন সম্ভব বলে তিনি উরেøখ করেন। তিনি স্পিকারের নিকট বিমসটেকের কার্যক্রম উপস্থাপন করে সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি বলেন, বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশে স্থাপন করা হবে।এ সময় তিনি বলেন, বিমসটেকের সদর দপ্তর বাংলাদেশে স্থাপিত। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় বিমসটেক-এর সদর দফতর স্থাপন করেন।সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat