×
ব্রেকিং নিউজ :
যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়েই সরকার গঠন করবে বিএনপি : মির্জা ফখরুল গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ, ‘হ্যাঁ’ জিতেছে ঢাকা-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির খোন্দকার আবু আশফাক হবিগঞ্জ-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির জি কে গউছ তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকারকে সহযোগিতা করবে এনসিপি : আসিফ মাহমুদ বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের সকাল ৯টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কোন দল কত আসন পেল ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০১৯-১২-০৮
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এনডিসি গ্রাজুয়েটদের অর্জিত জ্ঞান উন্নয়নের কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে (এএফডাব্লিউসি) অংশগ্রহণকারিদের প্রতি নেতৃত্বের বিষয়ে তাদের অর্জিত জ্ঞান উন্নয়নের কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। আজ বঙ্গভবনের দরবার হলে এনডিসি ও এএফডাব্লিউসি কোর্স-২০১৯ এর গ্রাজুয়েটদের বলেন, ‘এনডিসির বছরব্যাপী কোর্স আপনার দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে আপনাকে অনেক দূর এগিয়ে দেবে এবং অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে… এটি উন্নয়ন অভিযাত্রায় নতুন শক্তি যোগাবে।’
সফলভাবে কোর্স সম্পন্ন করায় কোর্স সদস্যদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন,‘আমার বিশ্বাস যে জাতীয় নিরাপত্তা থেকে জাতীয় উন্নয়ন, নীতি প্রনয়নে নেতৃত্বের ক্ষেত্রে এটি একটি অনন্য সাধারণ কোর্স যা আপনার পেশাগত জ্ঞান সমৃদ্ধ করবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে আরো আস্থাবান করে তুলবে।’ রাষ্ট্র প্রধান সশস্ত্র বাহিনীর এই মর্যাদাবান ইনস্টিটিউশনে এনডিসির গুরুত্বপূর্ণ কোর্সটিতে অংশগ্রহণ ও সাফল্যের সম্পন্ন করার জন্য ১৬টি দেশের ৩১ জন বিদেশি অংশগ্রহণকারীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি দীর্ঘ এক বছর বাংলাদেশে অবস্থানকালে আপনারা অনেক মূল্যবান জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছেন যা আগামী দিনে আপনাকে সমৃদ্ধ করবে।’ তিনি আশা প্রকাশ করেণ যে কোর্সে অংশগ্রহণকারীরা এখান থেকে নিজ নিজ দেশে ফিরে গিয়ে বাংলাদেশের ‘শুভেচ্ছা দূত’ হবেন।
উল্লেখ্য, এ বছর এখানে এনডিসিতে বছরব্যাপী কোর্সে ১৬টি দেশের ৩১ জনসহ মোট ১৫৯ জন অংশগ্রহণ করেন।বক্তৃতার শুরুতে রাষ্ট্রপতি দেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা গভীর শ্রদ্ধাসহকারে স¥রণ করেন। তিনি স্বাধীনতা সংগ্রমে জীবন উৎসর্গকারী এ মাটির শহীদ বীর সন্তানদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন প্রসঙ্গে আব্দুল হামিদ এ দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান জাকজমকপূর্ণভাবে উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে এনডিসির কমান্ডেন্ট লে. জেনারেল শেখ মামুন খালেদও বক্তৃতা করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগন, উচ্চপদস্ত বেসামরিক ও সামরিক কর্মকর্তাবৃন্দ, স্টাফ অফিসারগণ এবং এনডিসি ও এএফডাব্লিউসির কোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat