×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-১২-১০
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা

শেখ হারুনুর রশিদকে সভাপতি ও এ্যাডভোকেট সুজিত অধিকারীকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে।এছাড়াও খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেককে সভাপতি ও এমডি বাবুল রানাকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল নতুন কমিটির নাম ঘোষণা করেন।এর আগে বেলা ১১ টায় খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য।সম্মেলনের প্রথম অধিবেশনে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও আব্দুর রহমান, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান, সংসদ সদস্য মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat